কুরআন মানুষের জীবনের জন্য আল্লাহর দিকনির্দেশনা। কিন্তু অনেক মুসলিম ভাই-বোন আছেন যারা কুরআন পড়তে পারেন না, অথবা পড়তে পারলেও কুরআনের অর্থ ও ভাষা বুঝতে পারেন না। এই সমস্যার সহজ ও কার্যকর সমাধান নিয়ে এসেছে কুরআন এজ একাডেমীর অনলাইন ও অফলাইন কুরআন কোর্স, যা পরিচালিত হচ্ছে Quran Edge Publication এর উদ্যোগে।
আমাদের লক্ষ্য শুধু কুরআন পড়া শেখানো নয়, বরং শিক্ষার্থীদের কুরআন বুঝে পড়া এবং জীবনে তা বাস্তবায়নের পথ দেখানো। এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থী একদম শুরু থেকে শুরু করে ধাপে ধাপে কুরআনের ভাষা, অর্থ এবং নির্বাচিত আয়াতের গভীর বিশ্লেষণ পর্যন্ত শিখতে পারেন। ক্লাস পরিচালনা করবেন মোহাম্মদ রুহুল আমিন, পরিচালক, কুরআন এজ একাডেমী।